cox24newsbd.com
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে লরি চাপায় নিহত ৫
ছবি: ছবি কক্স২৪ নিউজ গ্রাফিক্স ডিজাইন
সারাদেশ

চট্টগ্রামে লরি চাপায় নিহত ৫

কক্স২৪ নিউজ ডেস্ক।
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত একটায় উপজেলার কুমিরা রয়েল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে নেত্রকোনার ছয় বছর বয়সি শিশু ইব্রাহিম ও স্বপ্না নামের এক নারীর পরিচয় শনাক্ত হয়েছে। বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানায়, রাতে বাসে করে চট্টগ্রাম থেকে নেত্রকোনায় যাচ্ছিলেন তারা। পথে সীতাকুণ্ডের কুমিরায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। তখন দ্রুতগতির একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

এ ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত আসছে...
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com