cox24newsbd.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
হিটলারের ‘ঈগলস নেস্ট’-এ অগ্নিকাণ্ডের পর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে জার্মান পুলিশ
ছবি: ছবি সংগৃহীত
আন্তজাতিক

হিটলারের ‘ঈগলস নেস্ট’-এ অগ্নিকাণ্ডের পর সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে জার্মান পুলিশ

কক্স২৪ নিউজ ডেস্ক।
জার্মানির বাভারিয়া রাজ্যে অবস্থিত অ্যাডলফ হিটলারের সাবেক পাহাড়ি অবকাশকেন্দ্র 'ঈগলস নেস্ট'-এ (কেলস্টাইনহাউস) ভয়াবহ অগ্নিকাণ্ডের পর জার্মান পুলিশ এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার রাতে এই আগুনের সূত্রপাত হয় এবং শনিবার সকাল পর্যন্ত ভবনটির একাংশ জ্বলতে দেখা যায়।
ঘটনাস্থলে যাওয়ার পথে পুলিশ এক মোটরসাইকেল আরোহীকে আটক করে। এটি ইচ্ছাকৃত অগ্নিসংযোগের ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হলেও, আটক ব্যক্তির সাথে এর সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
ভবনটি আল্পস পর্বতমালার ১,৮৩৪ মিটার উচ্চতায় একটি দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় প্রায় ২০০ জন দমকলকর্মীকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। ঘটনার সময় ভবনের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ১৯৩৮ সালে নাৎসি শাসনামলে নির্মিত ঐতিহাসিক এই ভবনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, রেস্তোরাঁ ও প্রদর্শনী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

সূত্র আল জাজিরা 

© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com