cox24newsbd.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
দোকান কর্মচারীকে মারধরের সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন: মো. ফখরুল ইসলাম
ছবি: ছবি সংগৃহীত
বিশেষ প্রতিবেদন

দোকান কর্মচারীকে মারধরের সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন: মো. ফখরুল ইসলাম

কক্স২৪ নিউজ ডেস্ক।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ। 
বুধবার ২১/১০/২০২৬ ইং রাতে চকরিয়া দোকান কর্মচারীকে আটকে রেখে মারধর " শিরোনামে ঈদগাঁও উপজেলা কেন্দ্রীক বিভিন্ন নিউজ পেইজে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। 
সংবাদে দোকান কর্মচারীকে আটকে রেখে মারধরে বিষয়টি সত্য নয়।মূল কথা হলো-আরাফাত লোক মারফতে আমার সাথে যোগাযোগ করতে চকরিয়া আসে এবং তার মামা ফয়েজ উল্লাহ,ভাই মোজাম্মেল ও সাজ্জাদের প্রতারনা মোকাবেলার জন্য ২০/১০/২০২৬ ইং আমাকে সেচ্চায় কিছু ডকুমেন্টস দেয় এবং সন্ধ্যা ৭ঃ৩০ থেকে ৭ঃ৫০ মিনিট পর্যন্ত বিভিন্ন বিষয় আলোচনা হয়। আমার কাছ থেকে হাসিমুখে বিদায় নেয়।পরবর্তীতে সে কোথায়, কিভাবে আহত হয়, সেই গঠনা সাথে আমার কোন বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।
অতএব সংবাদে উল্লেখিত আমি কর্তৃক তাকে ৫ ঘন্টা আটকে রেখে মারধরের গঠনাটি সম্পূর্ণ হাস্যকর ও অবান্তর বটে। 
বরঞ্চ, মিথ্যা ও ভিত্তিহীন মারধরের মত একটি নাটকীয় ঘটনা উপস্থাপন করে সংশ্লিষ্ট প্রশাসনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। আমি আবারও এই ধরনের ভূয়া ও বাস্তবতা বিবর্জিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। 
প্রতিবাদ কারী মোঃফখরুল ইসলাম 
ঈদগাঁও, কক্সবাজার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com