চকরিয়া পৌর শহরে যানজট নিরসনে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ শাহীন দেলোয়ার।
আজ বুধবার (১৪ অক্টোবর) পৌরশহরের চিরিংগায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলম, চকরিয়া থানার ওসি আরিফুর রহমান, চকরিয়া পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।