cox24newsbd.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
কলকাতায় মুসলিমদের এলাকায় পানি সরবরাহ বন্ধের অভিযোগ
ছবি: ছবি সংগৃহীত
আন্তজাতিক

কলকাতায় মুসলিমদের এলাকায় পানি সরবরাহ বন্ধের অভিযোগ

বিজেপি ক্ষমতায় আসার পর জ্যোতি নগর কলোনিতে পান সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ হিসেবে তিনি দাবি করেন, ওই এলাকার বাসিন্দারা মুসলিম এবং বিজেপির কথিত ভোটব্যাংকের অংশ নন।
কক্স২৪ নিউজ ডেস্ক।
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর কলকাতার জ্যোতি নগর কলোনিতে পান সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কাছে চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সমীরুল ইসলাম। খবর আউটলুক ইন্ডিয়ার।

চিঠিতে তিনি দীর্ঘদিন ধরে ওই কলোনিতে পান সরবরাহ বন্ধ থাকার অভিযোগ তুলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন।

সমীরুল ইসলামের অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার পর জ্যোতি নগর কলোনিতে পান সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণ হিসেবে তিনি দাবি করেন, ওই এলাকার বাসিন্দারা মুসলিম এবং বিজেপির কথিত ভোটব্যাংকের অংশ নন।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সমীরুল ইসলাম চিঠিতে উল্লেখ করেছেন, বিষয়টি কেবল নাগরিক পরিষেবা বিঘ্নিত হওয়ার ঘটনা নয়, বরং এটি মানবাধিকারের সঙ্গে সম্পর্কিত।

তিনি জাতিসংঘের স্বীকৃতির কথা উল্লেখ করে বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পান এবং স্যানিটেশন পাওয়ার অধিকার একটি মানবাধিকার। তাঁর মতে, জ্যোতি নগর কলোনিতে পানির সরবরাহ বন্ধ থাকার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য, মর্যাদা এবং পর্যাপ্ত জীবনযাপনের অধিকারের ওপরও প্রভাব ফেলছে।

তবে পানির সরবরাহ বন্ধের অভিযোগ এবং এর পেছনে সাম্প্রদায়িক কারণ থাকার দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com