cox24newsbd.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
স্বচ্ছতা ও জবাবদিহিতা: ধলঘাটায় নিজ দায়িত্বের উন্নয়নচিত্র প্রকাশের ঘোষণা সাবেক চেয়ারম্যানের
ছবি: ছবি সংগৃহীত
সারাদেশ

স্বচ্ছতা ও জবাবদিহিতা: ধলঘাটায় নিজ দায়িত্বের উন্নয়নচিত্র প্রকাশের ঘোষণা সাবেক চেয়ারম্যানের

কক্স২৪ নিউজ ডেস্ক।

মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুল তাঁর দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত তথ্য ও প্রমাণ জনসমক্ষে প্রকাশের ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি এক সামাজিক বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, কাউকে ছোট করা বা কারও সঙ্গে বিতর্কে জড়ানো তাঁর উদ্দেশ্য নয়; বরং নিজের দায়িত্ব পালনকালে সংঘটিত উন্নয়নমূলক কাজের সঠিক চিত্র যেন ইউনিয়নের বাসিন্দারা জানতে পারেন এবং বাস্তবতা যাচাই করতে পারেন, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্তায় আতাহার ইকবাল দাদুল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ধলঘাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তিনি কী কী উন্নয়নমূলক কাজ করেছেন এবং কোন কোন প্রকল্পে তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও সম্পৃক্ততা ছিল, তার বিস্তারিত তথ্য প্রয়োজনীয় প্রমাণসহ অতিসত্বর জনসমক্ষে প্রকাশ করা হবে।

https://www.facebook.com/share/p/19PGUmJ22n/

নিজের অবস্থানের কথা ব্যক্ত করে তিনি আরও বলেন, কাউকে ছোট করা বা কারও সঙ্গে বিতর্কে জড়ানো আমার উদ্দেশ্য নয়। আমি শুধু চাই, আমার দায়িত্ব পালনকালে করা কাজগুলো সম্পর্কে এলাকার মানুষ সঠিক তথ্য জানুন এবং নিজেরাই বাস্তবতা যাচাই করুন। সাবেক এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডভিত্তিক উন্নয়নকাজের তথ্য ও প্রয়োজনীয় দাপ্তরিক প্রমাণ পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। এই নিরপেক্ষ জবাবদিহিতামূলক প্রক্রিয়ায় তিনি ধলঘাটার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা এবং গঠনমূলক মতামত কামনা করেছেন।

এদিকে, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন ঘোষণায় উপকূলীয় ইউনিয়ন ধলঘাটার স্থানীয় রাজনীতি ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে। এলাকার সচেতন নাগরিকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, নিজের কাজের হিসাব ও প্রমাণ স্বপ্রণোদিত হয়ে জনগণের কাছে তুলে ধরা একটি দায়িত্বশীল ও স্বচ্ছ রাজনীতির পরিচয়। এর মাধ্যমে এলাকার সাধারণ মানুষ সঠিক তথ্য জানার পাশাপাশি ধলঘাটার প্রকৃত উন্নয়নের চিত্র দেখতে পাবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com