cox24newsbd.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সাধারণ শ্রমিক-জনতার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিন: এস এম লুৎফর রহমান
ছবি: ছবি সংগৃহীত
সারাদেশ

সাধারণ শ্রমিক-জনতার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিন: এস এম লুৎফর রহমান

কক্স২৪ নিউজ ডেস্ক।


সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কর্মীদের অগ্রণী ভূমিকা পালন, ময়দানে কাজের পদ্ধতি আয়ত্ত এবং রুকনিয়াত অর্জনের গুরুত্ব অনুধাবনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

তিনি আজ ১২ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাঁচলাইশ থানার মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ড আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

ওয়ার্ড সভাপতি ডাঃ হারুন এর সভাপতিত্বে ও ওয়ার্ড সাধারণ সম্পাদক মুহাম্মদ শাকিলের সঞ্চালনা অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানার আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি ও ফেডারেশনের থানা সভাপতি আমির হুসাইন।

এস এম লুৎফর রহমান বলেন, সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কর্মী গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক মান উন্নয়নের মাধ্যমে দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে। সংগঠনের উদ্দেশ্য ও কর্মপদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করে প্রত্যেক কর্মীকে দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, ময়দানে কাজ করার পদ্ধতি সম্পর্কে কর্মীদের বাস্তব জ্ঞান অর্জন করতে হবে। মানুষের কাছে ইসলামী আদর্শের দাওয়াত পৌঁছে দিতে নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে কর্মীদের নিজেদের যোগ্যতা ও দক্ষতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, রুকনিয়াত অর্জনের গুরুত্ব অনুধাবন করে কর্মীদের নিজেদের প্রস্তুত করতে হবে। আদর্শিক চেতনা, আমল-আখলাক ও সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে প্রত্যেক কর্মীকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ cox24newsbd.com