সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতের ঘটনায় প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও অস্ট্রেলীয় বিনিয়োগের আহ্বান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬,শরিয়াহগত সম্ভাব্য ঝুঁকিসমূহ: ড: আহমদ আলী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল , যা আছে গেজেটে সারা দেশে তীব্র সার সংকটের কারণে কৃষকদের আমন ধান চাষ চরম ঝুঁকিতে পড়েছে : মিয়া গোলাম পরওয়ার বিদ্যুৎ ও গ্যাস জনগণের অধিকার, কারও দয়া নয়: ব্যারিস্টার নাজিবুর সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল নিয়ে সরকারকে যে পরামর্শ দিল জমিয়ত দৈনিক আজাদীর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নগর জামায়াতের শুভেচ্ছা অর্থনীতি, কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে: এলজিআরডি মন্ত্রী আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, পোস্টার-মিছিলসহ যেসব বিষয় নিষিদ্ধ হলো মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো কার্যালয় উদ্বোধনে নগর জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা দিল্লিতে ৬ তলা ভবনধস, বহু মানুষ আটকা পড়ার শঙ্কা স্পীকার কর্তৃক জাতীয় সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণ পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়ায় স্ত্রীর চোখের সামনেই সাগরে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার এ সরকার গণভোটের প্রায় ৭০% মানুষের গণরায়কে বাস্তবায়ন না করে জাতিকে অপমান করছে : ডা. শফিকুর রহমান এমপি মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন
ad728

মালিকানা ফিরে পাওয়ার বিতর্কিত ধারা বাদ দিয়ে ব্যাংক রেজল্যুশন বিল সংসদে উত্থাপন

প্রিন্ট
মালিকানা ফিরে পাওয়ার বিতর্কিত ধারা বাদ দিয়ে ব্যাংক রেজল্যুশন বিল সংসদে উত্থাপন
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
দুর্বল ব্যাংকগুলোর সাবেক মালিকদের পুনরায় মালিকানা ফিরে পাওয়ার বিতর্কিত ধারা বাতিল করে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল ২০২৬’ সংসদে উত্থাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিল উপস্থাপন করেন।

এই সংশোধনীর মাধ্যমে গত এপ্রিলে পাস হওয়া ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’-এর ১৮(ক) ধারাটি বিলুপ্ত করা হচ্ছে।

বাতিল হতে যাওয়া ওই ধারায় বলা হয়েছিল—একীভূত হওয়াব্যাংকগুলোর সাবেক পরিচালক বা মালিকরা সকার বা বাংলাদেশ ব্যাংকের দেওয়া ফান্ডের মাত্র সাড়ে ৭ শতাংশ এককালীন পরিশোধ করে এবং বাকি অংশ ১০ শতাংশ সুদে ২ বছরের মধ্যে পরিশোধের শর্তে ব্যাংকের নিয়ন্ত্রণ বা মালিকানা ফেরত নিতে পারবেন।

এর আগে, মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫’ জারি করে। অধ্যাদেশের অধীনে সংকটগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে রাষ্ট্রায়ত্ত শরীয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

তবে, ২০২৬ সালে আইনটি পাস করার সময় ১৮(ক) ধারাটি বহাল রাখায় বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই এটাকে শিথিল শর্তে সাবেক মালিকদের পুনরায় ব্যাংক দখলের আইনি ফাঁকফোকর হিসেবে চিহ্নিত করেন।

নতুন সংশোধনী বিলটি এখন পরীক্ষা-নিরীক্ষা করে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

বিলটির উদ্দেশ্য ও কারণ নিয়ে বিবৃতিতে অর্থমন্ত্রী জানান, আইনটি কার্যকর হওয়ার পর থেকে ওই ধারার পূর্ণ শর্ত পূরণ করে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় ধারাটি বাতিল করা সঙ্গত ও যুক্তিযুক্ত।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর