সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতের ঘটনায় প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও অস্ট্রেলীয় বিনিয়োগের আহ্বান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬,শরিয়াহগত সম্ভাব্য ঝুঁকিসমূহ: ড: আহমদ আলী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল , যা আছে গেজেটে সারা দেশে তীব্র সার সংকটের কারণে কৃষকদের আমন ধান চাষ চরম ঝুঁকিতে পড়েছে : মিয়া গোলাম পরওয়ার বিদ্যুৎ ও গ্যাস জনগণের অধিকার, কারও দয়া নয়: ব্যারিস্টার নাজিবুর সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল নিয়ে সরকারকে যে পরামর্শ দিল জমিয়ত দৈনিক আজাদীর ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নগর জামায়াতের শুভেচ্ছা অর্থনীতি, কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে: এলজিআরডি মন্ত্রী আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, পোস্টার-মিছিলসহ যেসব বিষয় নিষিদ্ধ হলো মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো কার্যালয় উদ্বোধনে নগর জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা দিল্লিতে ৬ তলা ভবনধস, বহু মানুষ আটকা পড়ার শঙ্কা স্পীকার কর্তৃক জাতীয় সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণ পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়ায় স্ত্রীর চোখের সামনেই সাগরে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার এ সরকার গণভোটের প্রায় ৭০% মানুষের গণরায়কে বাস্তবায়ন না করে জাতিকে অপমান করছে : ডা. শফিকুর রহমান এমপি মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন
ad728

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

প্রিন্ট
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ছবি সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।


জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০ প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা।

প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। এগুলো হলো- ঢাকা মেডিক্যাল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ এবং ১০টি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের জন্য ১৯টি আধুনিক ছাত্রাবাস (প্রথম সংশোধন) নির্মাণ।

সড়ক ও জনপথ অধিদফতরের ‘বাংলাদেশে সড়ক ও জনপথ অধিদফতরের অধীনে সেতুর স্মার্ট রক্ষণাবেক্ষণ প্রযুক্তির সক্ষমতা উন্নয়ন’ প্রকল্পটিও অনুমোদন দেয়া হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে দুটি প্রকল্প রয়েছে। এর একটি ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষা এবং অন্যটি চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট ও ফেরিঘাট থেকে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প অনুমোদন করেছে একনেক।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদফতরের সক্ষমতা জোরদার করার একটি প্রকল্পও অনুমোদন দেয়া হয়েছে।

বিদ্যুৎ খাতের দুটি প্রকল্পও অনুমোদন পেয়েছে। এগুলো হলো- জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) এবং ঢাকার ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (প্রথম সংশোধন) প্রকল্প।

এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে।

এদিকে, ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরো নয়টি প্রকল্প পরিকল্পনামন্ত্রী ইতোমধ্যে অনুমোদন করেছেন বলে সভায় জানানো হয়।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে বিএসএল-৩ গবেষণাগার স্থাপন এবং ভ্যাক্সিন ও বায়োলজিক্যাল গবেষণা সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্যতা সমীক্ষা, বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বেস্ট) প্রথম সংশোধিত প্রকল্প, সুন্দরবন সুরক্ষা প্রকল্প, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধিত), ঢাকার গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূগর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ, ডিপিডিসির আওতাধীন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত), মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (চতুর্থ পর্যায়), জনসেবা প্রদানে নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার এবং কক্সবাজার জেলা ও নোয়াখালীর ভাসানচরে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার উন্নয়ন (প্রথম সংশোধন)।

সূত্র:  বাসস 

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1275 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো portrait HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর